সিলেটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

সিলেটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লায়েস মিয়া (৩৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট