সিকৃবিতে এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

সিকৃবিতে এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালন করা হয়েছে।

৫ সেপ্টেম্বর( শনিবার) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, এম সাইফুর রহমান হলেন বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি ও আধুনিক অর্থনৈতিক সংস্কারের মূল প্রবর্তক। তিনি নব্বইয়ের দশকে দেশের তৎকালীন বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমির ধারা ভেঙে মুক্তবাজার অর্থনীতির সূচনা করেন। দেশের গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করে তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রাথমিক কাজ ও ভিত্তি স্থাপন করেছিলেন।স্বাধীনতার পর বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতিতে গতিশীলতা আনয়ন করেন তিনি। ভেঙে পড়া বেহাল অর্থনৈতিক অবস্থা থেকে বাংলাদেশকে গড়ে তোলেন তৃতীয় বিশ্বের এক আধুনিক উদীয়মান ইমার্জিন টাইগারের দেশ হিসেবে। দেশের অর্থনীতির বুনিয়াদ গড়ে তোলার কারিগর এম. সাইফুর রহমানকে এ কারণেই জাতি শ্রদ্ধার সাথে সর্বদা স্মরণ করে ।

মিলাদ ও দোয়া মাহফিলে এম সাইফুর রহমানসহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের বরপুত্র তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী – শিক্ষক,কর্মকর্তা – কর্মচারী ও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট