শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা ও নির্বাচন আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন করে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়মিত শাকসু নির্বাচনের দাবি জানানো হচ্ছে। তবে প্রশাসনের নানা অজুহাত ও কালক্ষেপণের কারণে নির্বাচন বারবার পিছিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল বিষয় ও দাবিগুলো হচ্ছে, নির্বাচন কমিশনের গঠিত রোডম্যাপের পর হাইকোর্টের স্থগিতাদেশের কারণে শাকসু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছিল। বর্তমানে ওই স্থগিতাদেশের সময়সীমা শেষ হলেও এবং জাতীয় নির্বাচন সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি প্রক্রিয়া শেষ করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করছে না।

আদালতের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় অনতিবিলম্বে সকল আইনি বাধা দূর করে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে।

শাকসু নির্বাচন স্থগিতের সাথে জড়িত রিটকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে যথাযথ আইনি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচনের দাবিতে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে কালক্ষেপণ বন্ধ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট