|
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
জামালপুর শহরের চালাপাড়ার পাইলিং এর পাশে নিজ বাড়ীতে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয় এলাকাবাসীর মুখে সংবাদ পেয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জামালপুর সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রোকসানা আক্তার শিলার মৃতদেহ উদ্ধার করে। পরবর্তিতে লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিলার মা ছফিরুন্নেছা জানায়, সোমবার রাত ১১ টার দিকে শিলা বাসায় ফিরে কিন্তু সকালে বিছানায় তার লাশ পাওয়া গেলো। এ বিষয়টি তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি জানান, নিহত রোকসানা আক্তার শিলা শহরের শহীদ হারুণ সড়কে সেবা জেনারেল হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিল। সে চালাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের কন্যা। তার একাধিক বিয়ে হয়েছিল। শিলার প্রথম পক্ষের ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার রাতে তার সন্তানটি নানির কাছে ছিল। তার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সংবাদ পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ শিলার মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D