|
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার বাবা আব্দুল লতিফের (৬৭) মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
সদ্যবিবাহিত ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন তার বাবা আব্দুল লতিফ। স্বজনরা তাকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্বজনরা জানান, সম্প্রতি মাসুকের বিয়ে হয়েছে। নতুন সংসার নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। তার হাতে বিয়ের মেহেদির দাগও এখনো পুরোপুরি মুছে যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে বাবাও মারা গেছেন।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D