|
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হল।
এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮২৩ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
অধিদপ্তরের বুধবারের (১৯ আগস্ট) বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এই ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও বরিশালে ১ জন করে মারা গেছে।
দেশে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৬ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া একই সময় আরো ৯৩১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮৭ জন।
ঢাকা বিভাগে ভর্তি ২৮৩ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ১০৮, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৫, খুলনায় ৪৬, রংপুরে ১১ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৭ হাজার ৭৬ জন। যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৭১১ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D