১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার মেক্সিকোতে পর্দা উঠলো যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (১১ জুন) সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
এর আগে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হবে। পারফর্ম করবেন শাকিরা ও নাইজেরিয়ার তারকা বার্না বয়, যেখানে অফিসিয়াল গান হিসেবে থাকছে ‘ডাই ডাই (লেটস গো)’।
৪৮ দলের এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে নির্ধারিত সময়ের আগেই থেকে স্টেডিয়ামের সামনে ভিড় জমান হাজার হাজার ফুটবল ভক্ত। নিজের প্রিয় দলের জার্সি পরে এবং দেশে ঐতিহ্যবাহী পোশাক পরে স্টেডিয়ামে প্রকাশ করতে দেখা গেছে। সকল নিয়ম মেনে কঠোর নিরাপত্তায় স্টেডিয়ামে প্রবেশ করেছেন টিকিট ধারীরা।
এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে মেক্সিকো। শক্তিমত্ত্বা কিংবা র্যাংকিং- দুদিক থেকেই আফ্রিকার দেশটির চেয়ে ঢের এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ৬০তম স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।
আর পরস্পরের মুখোমুখিতেও এগিয়ে রয়েছে মেক্সিকানরা। একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মাঠে নেমেছে দুই দল। এর মধ্যে দুইবার জিতেছে মেক্সিকো। একটি জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর অন্য ম্যাচটি হয়েছে ড্র।
স্বাগতিক তকমা কিংবা শক্তিশত্ত্বার এগিয়ে থাকলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস মেক্সিকানদের পক্ষে কথা বলছে না। বিগত ২২ আসরের মধ্যে মোট তিনবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে তারা। কিন্তু একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। তিন ম্যাচের মধ্যে হেরেছে দুটি, একটি ড্র।

১৯৩০ এবং ১৯৫০ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলেছিল মেক্সিকো। দুই ম্যাচেই এক হালি করে গোল হজম করেছিল তারা। বিপরীতে ব্রাজিলের জালে পাঠিয়েছিল মাত্র একটি বল।
এদিকে ২০১০ সালের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের একবার উদ্বোধনী ম্যাচে নেমেছিল তারা। ম্যাচের ৫৫তম মিনিটে গোল হজম করেছিল মেক্সিকো। তবে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করেই মাঠ ছেড়েছিল তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D