৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিক লাইফ লাইনের শূন্য থেকে ৫০ ইউনিট এবং আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত বর্ধিত বিদ্যুতের মূল্যহার প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন মূল্যহার পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার একদিন পরই বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিইআরসির কাছে আনুষ্ঠানিক আবেদন করে। আবেদনে প্রান্তিক গ্রাহকদের সম্ভাব্য ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছিলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরবর্তীতে সেই সিদ্ধান্ত অনুযায়ী শূন্য থেকে ৫০ ইউনিট লাইফ লাইন এবং শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক গ্রাহকদের জন্য বর্ধিত মূল্যহার প্রত্যাহার করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্তে দেশের লাখো স্বল্প আয়ের ও কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবার আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে। বিশেষ করে নিম্ন আয়ের গ্রাহকদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ কমবে বলে মনে করছেন তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D