২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
টিকাদান কর্মসূচি শুরুর পরও দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি চোখে পড়ছে না এখনও। সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রামক এ রোগের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও চার শিশু। এর মধ্যে এক শিশুর শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হামের জীবাণু।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর শরীরে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২৩ হাজার ৬০৬ জনের মধ্যে। একই সময়ে নিশ্চিতভাবে হামশনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৩ জনের শরীরে।
এই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৬ জনের। একইসঙ্গে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১৮১ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D