১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
যুক্তরাজ্য বা ইউকে ভ্রমণে পাসপোর্টে আর কোনো ভিসা স্টিকার থাকছে না! ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশি ভ্রমণপিপাসু ও প্রবাসীদের জন্য দিয়েছে এক নতুন বার্তা। ভিসার জগত এখন পুরোপুরি বদলে যাচ্ছে।
যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে। তারা আর মান্ধাতার আমলের কাগজের স্টিকারে বিশ্বাসী নয়, তারা যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায়। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এখন থেকে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ব্যবহৃত হবে ‘ই-ভিসা’। এটি মূলত একটি অনলাইন রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে, যা আপনার ভ্রমণ ও অভিবাসন যাচাইয়ের কাজকে করবে আরও দ্রুত ও স্বচ্ছ।
এখন প্রশ্ন হলো, এই যুগান্তকারী পরিবর্তন কবে থেকে কার্যকর হচ্ছে? ব্রিটিশ হাইকমিশনের তথ্যমতে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাজ্য ভ্রমণে যাদের ভিসা প্রয়োজন, তারা পাসপোর্টে স্টিকারের বদলে শুধু ই-ভিসা পাবেন। অর্থাৎ, হাতে আর কোনো স্টিকার নয়, সব তথ্য থাকবে অনলাইনে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.gov.uk/eVisa ওয়েবসাইটে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D