১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাগরিকত্ব আইনে যুগান্তকারী পরিবর্তন আনছে ইতালি সরকার। ২০২৬ সালের নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করার ঘোষণা দিয়েছে।
নতুন আইনের প্রধান ৩টি বিশেষত্ব
১. দ্রুত ফাইল নিষ্পত্তি (Digital Verification): আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে কয়েক বছর সময় লেগে যেত। এখন এনপিআর (ANPR) ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদন করার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে।
২. এআই (AI) প্রযুক্তির ব্যবহার: যারা ইতালিতে টানা ১০ বছর বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করেছেন, তাদের আবেদনের জট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার করে ডাটা যাচাই করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার ভয় থাকবে না।
৩. শিশুদের জন্য বিশেষ সুযোগ ও ফি মকুফ: বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে।
স্মার্টফোনে লাইভ ট্র্যাকিং সুবিধা
‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে নতুন সিস্টেমটি পুরোপুরি চালু হবে। এর ফলে আবেদনকারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে SPID/CIE ব্যবহার করে পাসপোর্টের মতোই নাগরিকত্ব আবেদনের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন।
কেন এই পরিবর্তন?
ইতালি সরকারের মূল লক্ষ্য হলো দক্ষ এবং বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে ইতালীয় মূলধারায় যুক্ত করা। বিশেষ করে যারা সিজনাল ভিসায় এসে পরবর্তীতে নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
ডিজিটাল ট্রান্সফরমেশনের এই উদ্যোগ ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D