২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
সৌদি আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপ নিয়ে এল বিশেষ সুবিধা। এখন থেকে যাত্রার আগেই এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভিসা যাচাই করতে পারবেন। ১৬৭৬৮ নম্বরে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে।
রবিবার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মালিকাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্লাটফর্মটি। প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে।
যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।
স্বল্প সার্ভিস ফি দিয়ে সহজ ও দ্রুততার সঙ্গে এই যাচাই সেবা নেওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখছে ‘আমি প্রবাসী’।
আমি প্রবাসীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই। এতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D