২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬
শ্রী শ্রী সরস্বতীপূজা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় পূজা কমিটি-২০২৬ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শ্রীমান শাওন দেবনাথ এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শ্রীমান রবিন সরকার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গত শনিবার (৩ জানুয়ারি) শাবিপ্রবি শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় এ কমিটি অনুমোদিত দেন।
এ কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অর্থনীতি বিভাগের শ্রীমান স্বপ্নীল দাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমান সৌরভ রায়, সহ-সাধারণ সম্পাদক ব্যবসা প্রশাসন বিভাগের শ্রীমান বিপ্লব দাশ, পরিসংখ্যান বিভাগের শ্রীমান আকাশ সরকার, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শ্রীমতি নেহা সরকার, অর্থ সম্পাদক অর্থনীতি বিভাগের শ্রীমান রাজন সাহা সনি, সাংগঠনিক সম্পাদক সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমান দূর্জয় সাহা, প্রচার সম্পাদক ব্যবসা প্রশাসন বিভাগের শ্রীমান সৌরভ চক্রবর্তী, সহ-প্রচার সম্পাদক যন্ত্রপ্রকৌশল বিভাগের শ্রীমান কনক কুমার রায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D