২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ আভিযানিক দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। রাত আনুমানিক আড়াইটার দিকে কলাবাড়ি এলাকার নিজ ঘর থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করে জানান, ইউনিয়ন আওয়ামী লীগের একজন সহসভাপতিকে আটক করা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D