২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬
দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা চলবে বেলা ৩টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে মোট ২ হাজার ২০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ১৭২০০৮ থেকে ১৭৪২০৮ রোলধারীরা এই কেন্দ্রে পরীক্ষা দেবেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন সিকৃবি’র ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
এবার ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D