সিলেটের আল-রাইয়ান হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

সিলেটের আল-রাইয়ান হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা হচ্ছে সেবা। তাই চিকিৎসকদেরকে রোগীর সেবার মানের দিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মুনাফার চাইতে জনসেবাকে অগ্রাধিকার দিতে হবে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের এই যুগে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি ইতিবাচক। এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে জনসাধারণ উপকৃত হবে। আল-রাইয়ান হাসপাতালের নবযাত্রায় রোগীরা উপকৃত হবেন বলে আমাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) সিলেট নগরীর মধুশহীদস্থ আল-রাইয়ান হাসপাতালে এনআইসিইউ, পিআইসিইউ এবং আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ এর নবযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মোনাজাত পরিচালনা করেন নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

দোয়া মাহফিল শেষে ফিতা কেটে হাসপাতালটির নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আল-হামরা শপিং সিটির এমডি অধ্যাপক আব্দুল হান্নান, বিশিষ্ট মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা: হোসাইন আহমদ, এম.ডি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ডি.এম.ডি খলিলুর রহমান সুজন, পরিচালক রোটারিয়ান রাসেল মাহবুব, পরিচালক ডাঃ আহমদ সুফিয়ান বিন রহমান, পরিচালক ডা: কাউসার আহমদ, শিশুরোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডা: হুমায়ুন কবির, শিশুরোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডা: কামরুজ্জামান, আইসিইউ বিশেষজ্ঞ ডা: মাহমুদ ও ডা: আশরাফুল ইসলাম প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট