২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারের জন্য ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া যুক্তিসংগত কোনো কারণে প্রকাশিত সময়সূচি বা নির্দেশনায় পরিবর্তনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D