৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
সিলেটের গোয়াইনঘাটে স্বপ্না বেগম (৩০) নামের এক নারীকে আটক ককরেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বপ্না বেগম (৩০)কে আটক করেছে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃত স্বপ্না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D