২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট যুব সংগঠক ইসমত ইবনে ইসহাক সানজিদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ইসমত ইবনে ইসহাক সানজিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় রাখবেন জনগণ।
ইসমত ইবনে ইসহাক সানজিদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D