৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যলয়ে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সমিতির ৩৬৮ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে ১৮টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চূড়ান্ত তালিকা প্রকাশ করে সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, সমর বিজয় সী শেখর এডভোকেট, সহ- সভাপতি পদে মোহাম্মদ আলী খোকন, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট, মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায়, যুগ্ম সম্পাদক-০১ মোঃ খায়রুল আলম, যুগ্ম সম্পাদক-০২ পদে মওদুদ আহমদ, সায়েম খাঁন, কোষাধ্যক্ষ পদে আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, সৈকত দাস, সমাজ কল্যাণ সম্পাদক পদে আবজল মিয়া তালুকদার, এ.বি.এম সারওয়ার হোসেন, পাঠাগার সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, মোসাঃ ইসরাত জাহান নিপা, সহকারী সম্পাদক পদে আসমা আরা বেগম, নির্বাচন কমিশনার পদে মোঃ ফখরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য পদে কাউছার মাহমুদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মিন্টু চন্দ্র রায় (অনুব্রত), মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোঃ আবুল ফজল, মোঃ রফিকুল হক, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সুলেমান হোসেন খান, মোঃ হাছনু চৌধুরী, সিরাজুল হুসেন আহমদ।
নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোঃ মুখলেছুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D