১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি সেকেরচর হাটে ব্যবসা করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদুলকে রাতে ফোন দিয়ে মাধবদীর নোয়াপাড়ায় ডাকা হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তার বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবারের সদস্যরা জানাজা ও দাফন শেষে থানায় মামলা করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D