৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণ মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় নবম শ্রেণির ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে র্যাবের একটি দল কমলগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— কমলগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জোৎস্না বেগম (৩৭), তার ছেলে শাহান মিয়া (১৮) এবং একই গ্রামের মৃত নজিব আলীর ছেলে মিজান মিয়া (২৩)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
র্যাব জানায়, অভিযুক্ত শাহান মিয়া দীর্ঘদিন ধরে নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ছাত্রী তা প্রত্যাখ্যান করলে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।
ঘটনার ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ছাত্রীটি তার নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে অবস্থানকালে ২১ ডিসেম্বর রাতে তাকে অপহরণ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ভিকটিমের মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D