৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে আলা উদ্দিন আহমেদ, রাবেয়া, বিজ্ঞান ও কারিগরি মাদ্রসার শ্রেণি কার্যক্রমে বাঁধা প্রদানকারী ও আসমান উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার ভাদেশ্বর ইউপির নিয়াগুল এলাকাবাসী উদ্যোগে বিশিষ্ট শিক্ষাণুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী আজিজুস সামাদ।
এতে এলাকাবাসী পক্ষ থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী আজিজুস সামাদ, আব্দুল মুমিন, ডা: ফখরুল ইসলাম, কামাল উদ্দিন, আহত আসমান উদ্দিন, মাসুদ আলম, আলিম উদ্দিন আলিম, গিয়াস উদ্দিন, আকবর আলি প্রমুখ।
উপস্থিত ছিলেন- আব্দুল মামুন, এনাম উদ্দিন, গিয়াস উদ্দিন, আছার উদ্দিনসহ এলাকার শিক্ষাণুরাগী ও সমাজসেবী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধন শেষে উত্তেজিত জনতা একটি মিছিল বের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D