বড়লেখায় টিলা কাটায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

বড়লেখায় টিলা কাটায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ফারুক আহমদ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

আদালত সূত্র জানায়, মোহাম্মদনগর এলাকায় অবৈধভাবে টিলা কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় টিলা কাটার সত্যতা পাওয়া গেলে ফারুক আহমদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে টিলা কাটা ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট