সিলেটে জুয়া খেলার অভিযোগে ৭ যুবক আটক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

সিলেটে জুয়া খেলার অভিযোগে ৭ যুবক আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্যটি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

পুলিশের দাবি, আটককৃতরা সবাই শিলং তীর জুয়াড়ি।

পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানাধীন কানিশাইল ০১ নম্বর রোডের মারুফ টি-স্টলের সামনে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— সুনামগঞ্জের জামালগঞ্জ থানার সাচনা বাজার এলাকার রমিজ মিয়ার ছেলে বর্তমানে কানিশাইল এলাকার রমিজ মিয়ার কলোনির বাসিন্দা তাহের আহমদ (৩০), বিশ্বম্ভরপুর থানার পলাশ লতারগাঁও গ্রামের উসমান মিয়ার ছেলে বর্তমানে কানিশাইলের সজিব মিয়ার কলোনির বাসিন্দা শামীম আহমদ (২০), ধর্মপাশা থানার দৈরশ্রী বাখরপুর এলাকার মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে বর্তমানে কানিশাইলের ইমন মিয়ার কলোনির বাসিন্দা স্বপন মিয়া (৫৫), হবিগঞ্জের লাখাই থানার তেঘরিয়া বোল্লা এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার আমজাদ মিয়ার গ্যারেজ সংলগ্ন কলোনির বাসিন্দা জসিম (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়কলস এলাকার জামাল উদ্দিনের ছেলে বর্তমানে কোতোয়ালী থানার রোকেয়ার কলোনির বাসিন্দা আল আমিন (২৭), বগুড়ার শিবগঞ্জ থানার ময়দানঘাট বাহাগুলপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বর্তমানে কানিশাইলের বেলাল মিয়ার কলোনির বাসিন্দা মো. বাদল (৩৮) এবং ছাতক থানার মন্ডলিভোগ এলাকার আবুল কালামের ছেলে বর্তমানে কানিশাইলের হুমায়ুনের কলোনির বাসিন্দা সুজাত মিয়া (৩৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট