৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। কোম্পানীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আলী আকবর পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন একটি পাথর কাণ্ড মামলায় কারাবন্দি থাকায় আলী আকবর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। যদিও প্রায় এক মাস আগে আলমগীর হোসেন কারামুক্ত হলেও এখনো তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
এদিকে আলী আকবরের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্নমত রয়েছে। পরিবার ও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি দলীয় কোনো পদ-পদবীতে ছিলেন না। তবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, আলী আকবর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
আটকের এ তথ্যটি নিশ্চিত করেন (ওসি) শফিকুল ইসলাম খান জানান, “আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আলী আকবরকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, গত প্রায় ১০ দিন ধরে কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের আওতায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D