সিলেটে ব্রীজের নীচে মিললো বিদেশি রিভলবার ও বিস্ফোরক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

সিলেটে ব্রীজের নীচে মিললো বিদেশি রিভলবার ও বিস্ফোরক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে একটি বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে র‌্যাব-৯।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন বুড়িডহর এলাকার পিয়াইন ব্রিজের নিচ থেকে ব্যাগের ভিতর রাখা অবস্থায় ১টি বিদেশি রিভলবার, ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ এবং NEOGEL EMULSION EXPLOSIVES বিস্ফোরক দ্রব্য জব্দ করে র‍‍্যাব-৯ এর একটি টিম।

তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট