জৈন্তাপুরে ১৫২ ‍পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

জৈন্তাপুরে ১৫২ ‍পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা সহ ৩জনকে আটক করেছে।

২২ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারও ফোর্সগণ দরবস্ত বাজারের হাজী মহসিন কমপ্লেক্সের নিচ তলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা সহ ৩জনকে আটক করেছে।

আটককৃতরা হলো উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে আব্দুল জব্বার (২৮), জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছল মিয়ার ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল (জুলাই) গ্রামের আব্দুল মোছাব্বির এর ছেলে মারুফ আহমদ (২৬)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবৃুবুর রহমান মোল্লা ১৫২ পিস ইয়াবা তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান আছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট