এনএসআইয়ের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

এনএসআইয়ের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এসব অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের ১৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধানের আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এনএসআইয়ের তিন অতিরিক্ত পরিচালক- মো. আজিজুর রহমান, এম এস কে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন।

এছাড়া যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা হলেন- মো. ইসমাইল হোসেন, জি এম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক।

এ ছাড়া উপপরিচালক পদমর্যাদার চার কর্মকর্তা- কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধরও অনুসন্ধানের তালিকায় রয়েছেন।

দুদক সূত্র জানায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং, ঘুষ ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য উপপরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট