বিশ্বনাথে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

বিশ্বনাথে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের চাপায় ফাহাদ মিয়া (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

নিহত ফাহাদ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহাদ বাইসাইকেল নিয়ে তার বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট