জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত দুলাল আহাম্মদ (২৮) পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পশ্চিম মাদারখাল এলাকায় দুলাল আহাম্মদের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরের চালের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় দুটি প্লাস্টিকের বয়ামে সংরক্ষিত মোট ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট