৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট-তামাবিল মহামড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেকপোস্ট পরিচালনা করে পর্যটকবাহী দুটি বাস থেকে ২১৭ পিছ ভারতীয় কম্বল সহ ১জনকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানায়, ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সিলেট-তামাবিল মহামড়কের থানার সম্মুখে চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী বাসে তল্লাসী চালায়। তল্লাসী কালে পর্যটকবাহী ইকরা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৮৫৭) তল্লাশি করে ১১০ পিস ভারতীয় কম্বলসহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইগড় কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদার এর ছেলে আবুল বাশার (৩৬) কে আটক করে পুলিশ।
একই সময় পর্যটকবাহী মনোহরদী পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১৪৪২) তল্লাশি করে আরও ১০৭ পিস ভারতীয় কম্বল আটক করা হয়। অভিযানের সময় কম্বলের প্রকৃত মালিক কৌশলে পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুটি পর্যটকবাহী বাস হতে পৃথক অভিযানে ২১৭ পিস ভারতীয় কম্বল সহ ১জনকে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রেকর্ড পূর্বক ২০ ডিসেম্বর শনিবার আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D