বেসরকারি স্কুল–কলেজে টিউশন ফি আদায়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

বেসরকারি স্কুল–কলেজে টিউশন ফি আদায়ে জরুরি নির্দেশনা

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারের বাইরে কোনো অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)’ অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি ফি ও টিউশন ফি নির্ধারণ ও আদায় করতে হবে। পাশাপাশি টিউশন ফি নীতিমালা–২০২৪-এর তফসিল ক, খ ও গ অনুযায়ী নির্ধারিত হারে ফি সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ১৯ নভেম্বর বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত) প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালার আলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো এবং ভর্তি ও টিউশন ফি আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট