সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

সিলেট মহানগরীর হযরত শাহপরাণ থানাধীন রাজপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের দাবি, আটককৃতরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়ার সুরভী-১২, লবিলা ভবন থেকে তাদের আটক করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈল গ্রামের আজমান আলীর ছেলে জুনেদ আহমদ (২৫), কানাইঘাট উপজেলার বাঙালিপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে রুবেল আহমদ (২৬) এবং জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমদ (২৮)।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট