মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।

মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর এবং মৌলভীবাজার-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সাল আহমদ, বড়লেখা উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন এবং উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট