সিলেটের জিন্দাবাজার থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

সিলেটের জিন্দাবাজার থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার পাঁচপীরের মাজার থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

নিহত আব্দুল বারিক (৬৮) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে জিন্দাবাজারের পাঁচপীরের মাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বুধবার (১৭ ডিসেম্বর) জানান, সিআইডির একটি টিম মরদেহটির পরিচয় শনাক্ত করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া এই পরিচয় পুরোপুরি নিশ্চিত করার জন্য আরও যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে স্ট্রোকজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি কী কারণে মাজার এলাকায় গিয়েছিলেন, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট