৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদরসহ বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার ও প্রতাপপুর বিওপি’র সদস্যরা সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন ধরনের মেডিসিন, কসমেটিকস, ফলমূল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা, জুস, বাংলাদেশী শিং মাছ এবং একটি বারকী নৌকা জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৫১০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক এম নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D