৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
হবিগঞ্জ–বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী শরীফ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত সৌরভ মিয়া ও ফরহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D