১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫
বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার (১২ ডিসেম্বর) মেধা পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।
এ মেধা পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ১২৪ জন বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত একযোগে কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়, চুনারুঘাট উপজেলার গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের মাছিমপুর মণিপুরি পাড়ায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরে এ পরীক্ষায় শুধু ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও এবার থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শন করেন যুগ্ম কর কমিশনার (কর অঞ্চল -৫) কাজল সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শরদিন্ধু সিংহ, মণিপুরি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুর ইসলাম শাওন প্রমুখ।
আয়োজক সংগঠনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শিবানন্দ সিনহা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (রাজু) জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞান চর্চায় বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষা প্রতিবছর অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্ট সকল শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D