১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় কসমেটিকস দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ।
এরআগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন ধোপগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১১-২৯১৮) তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ২৭৯ বোতল অলিভ ওয়েল, ৯০ বোতল বডি লোশন রয়েছে। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জৈন্তাপুরের উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই ইউনিয়নের ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে রায়হান (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D