প্রাথমিকে শনিবারের ছুটি বাতিল, শীতকালীন ছুটিও স্থগিত

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

প্রাথমিকে শনিবারের ছুটি বাতিল, শীতকালীন ছুটিও স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে শীতকালীন ছুটিসহ নির্ধারিত ছুটি স্থগিত করে এ সময়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫’ সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠানে ১১–১৫ ডিসেম্বরের মধ্যে (শুক্রবার ও শনিবার বাদে ৩ দিন) পরীক্ষা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় ছুটি বাতিল করে বিদ্যালয়গুলোকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ছুটি থাকবে না বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট