২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট ২০০ নম্বরে, তবে বিভিন্ন বিষয়ে নম্বর বণ্টনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাসে এ তথ্য জানা যায়।
নতুন সিলেবাসে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে বরাদ্দ রাখা হয়েছে ৩০ করে মোট ৬০ নম্বর। আন্তর্জাতিক বিষয়াবলি ও বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ নম্বর করে থাকবে।
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
এর আগে বাংলা ও ইংরেজি অংশে ৩৫ নম্বর করে, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০ নম্বর এবং আন্তর্জাতিক বিষয়ে ছিল ২০ নম্বর। সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা- প্রতিটি অংশেই ছিল ১৫ নম্বর করে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল-পরিবেশ-দুর্যোগ ব্যবস্থাপনা অংশে বরাদ্দ ছিল ১০ নম্বর।
নতুন সিলেবাস প্রকাশের মধ্য দিয়ে ৫০তম বিসিএস পরীক্ষায় নম্বর বণ্টনে উল্লেখযোগ্য পরিবর্তন আনল পিএসসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D