১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫
সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার দলদলি চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চা শ্রমিক সর্বন দাসের বাড়ি। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়।
স্থানীয়রা জানান, সর্বন দাস (৩৮) দীর্ঘদিন ধরে চা শ্রমিক হিসেবে কাজ করেছেন । বর্তমানে তিনি ইতালিতে থাকেন। সর্বন দাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো সকালবেলা পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজ করছিলেন। ঠিক সে সময় হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে।
আগুনে সর্বন দাসের বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় আছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D