শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে ১১ ডিগ্রি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে ১১ ডিগ্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে তীব্র শীতের প্রভাব দেখা দিচ্ছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন শনিবারও ছিল একই।

পাহাড়, হাওর ও চা-বাগানবেষ্টিত এলাকায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডার ঝাপটা কমেনি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, ‘শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রা কম, তবুও সকালে ঝলমলে রোদ কিছুটা উষ্ণতা দিচ্ছে।’

এদিকে সন্ধ্যার পর শ্রীমঙ্গল শহরে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও হাওর, পাহাড় ও চা-বাগান এলাকায় বসবাসকারী মানুষ চরম ঠান্ডায় অতিষ্ঠ। সবচেয়ে বেশি দুর্ভোগে চা–শ্রমিকরা, যাদের শীতের মধ্যে কাজ করতে হচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট