১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যানবাহন বন্ধ হয়ে পড়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পাথরবোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি ভেঙে যায়। এতে ট্রাকটি ব্রিজের মধ্যখানে আটকা পড়ে।
বানিয়াচং থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি অপসারণের জন্য রেকার আনা হয়েছে। সকাল ১০টা থেকে এ রোডে যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে ব্রিজের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রী-সাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসীরা জানান, ব্রিজটি যানবাহনের চাপে দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে এটি চালু রেখেছিল। সকালে বালুবোঝাই ট্রাকটি ব্রিজের প্রথম অংশে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড শব্দে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। মুহূর্তেই ট্রাকটি আটকে যায়। তবে বড় কোনো প্রাণহানি না হওয়ায় চালক ও তার সহকারী রক্ষা পেয়েছেন।
ঘটনার পর ব্রিজের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের পাশাপাশি দুইটি অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীর চিকিৎসাসহ জরুরী প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা রমিজ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকরা অতিরিক্ত মালবাহী ট্রাক, লরি নিয়ে যাতায়াত করার কারণে আজ আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে । কে কার কথা শুনে। অবহেলার কারণেই আজ এমন ভোগান্তি।
আরেক যাত্রী আলী হোসেন বলেন, সকাল থেকে হাজারো মানুষ আটকে আছে। কেউ সময়মতো গন্তব্যে যেতে পারছে না। শিক্ষার্থীরা ক্লাস ও জরুরী চিকিৎসায় যেতে পারছেনা। পুরো এলাকা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত রত্না ব্রিজ পুণঃর্নির্মাণ করতে হবে এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। নইলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বানিয়াচং উপজেলা সদরে যাওয়ার পথে রত্না নদী ব্রিজের ওপর বসে যায়। এতে ব্রিজের ৫টি ব্রেকার ও দুটি ট্রানজিন নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে রেকাব আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণের পর মেরামত কাজ শুরু হবে। সংস্কার করতে পুরো একদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D