১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
সিলেট নগরী কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর ৩৪ বীর ব্যাটালিয়ান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং ১৫টি নতুন ও পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণলাল (২২) ও শান্তিলাল (৪০)। তাঁদের মধ্যে পাঁচজন কাষ্টঘর সুইপার কলোনীর বাসিন্দা এবং একজন টিলারগাঁও এলাকার বাসিন্দা। এর মধ্য আটক নারী শান্তি লালের বিরুদ্ধে ১টি সাজা পরোয়ানাসহ ৪টি ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া শান্তিলালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলছে। গ্রেফতারদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D