সিলেটের উপশহর থেকে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

সিলেটের উপশহর থেকে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

সিলেটের উপশহর এলাকার দারুল মাহমুদ তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে আরাফাত হোসেন (১৩) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শাহপরান থানায় সাধারণ ডায়রী করেছেন আরাফাতের বাবা আলাউর রহমান।

জিডিতে বলা হয়, গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসা থেকে সে কোনো তথ্য না জানিয়ে বেরিয়ে যায়। পরে মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকরা তাকে মাদরাসা প্রাঙ্গণে না পেয়ে পরিবারের কাছে বিষয়টি জানান।

আরাফাত হোসেন জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকার ডৌডিক গ্রামের আলাউর রহমান আলাই এর পুত্র।

নিখোঁজের বিষয়ে বাবা আলাউর রহমান জানান, তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা সম্ভাব্য সকল স্থানে ছেলে আরাফাতকে খুঁজে দেখেছেন। কিন্তু কোনো সন্ধান পাননি। কোথাও না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ আরাফাত হোসেনের বর্ণনা অনুযায়ী, সে ৪ ফুট ৬ ইঞ্চি উচ্চতার, কালো লম্বা চুল, গোলাকার মুখমণ্ডল, উজ্জল ফর্সা গায়ের রংয়ের এবং হালকা পাতলা দেহের। সে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরিধান ছিল নেভি রঙের পাঞ্জাবি, পায়জামা, সুইটার এবং মাথায় টুপি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, এরকম একটি ঘটনার খবর জেনেছি, আমি পরিবারকে বলেছি জিডি করতে। আমরা সেই অনুযায়ী তাকে খুঁজতে কাজ করে যাচ্ছি।

কেউ তার খোঁজ পেলে 01718469484/01776750475/01716429826 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।