১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ঢাকামুখী একটি টুরিস্ট বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে থানা সংলগ্ন চেকপোস্টে বিশেষ তল্লাশি চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা জাফলং থেকে ফিরে আসা টুরিস্টবোঝাই একটি বাসে তল্লাশি চালালে ১৮২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এ সময় কম্বল পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন— গাজীপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাঁও এলাকার মানিক মিয়ার পুত্র রবিন মাহমুদ (২৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলী বেপারীর পুত্র জাকির হোসেন (৪৫)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় এসব কম্বল দেশে এনেছেন এবং এগুলো পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৪ হাজার টাকা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D