১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ জন দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে শমশেরনগর চা-বাগান মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবার চা-বাগান মাঠে এসে শেষ হয়।
আয়োজকেরা জানান, ছুটি আলট্রা ম্যারাথনের এটা দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশ নেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা-বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা-বাগানের উঁচু–নিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা-বাগান মাঠেই দৌড় শেষ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D