২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এই ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মীও রয়েছেন। এছাড়া, এখনো ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর বিবিসির।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে এবং দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুনের উত্তাপ এক পর্যায়ে ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যার কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পরও আবার আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন। এই ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন, যাদের মধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন। উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে ব্যবহার করা হয়েছিল ৩৯১টি ফায়ার ইঞ্জিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স।
ভবনের ভেতরে আগুন থাকায় হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে তা কার্যকর হতো না—এই কারণে কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি বলেও জানায় ফায়ারের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বুধবার (২৬ নভেম্বর) ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং একদিনের বেশি সময় ধরে জ্বলার পর শুক্রবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D